কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম ডিবি পুলিশ অভিযান চালিয়ে কুড়িগ্রাম টু ঢাকাগামী একটি নৈশকোচে ৯ কেজি গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।শুক্রবার রাত ১০.৩০ ঘটিকায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সামনে ঐ নৈশকোচে অভিযান চালিয়ে যাত্রীবেশে মাদক বহনের সময় নাগেশ্বরী থানার নাওডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াকুব আলী এবং রংপুর জেলার কাউনিয়া থানার হলদিবাড়ি গ্রামের বাবুল হাসানকে ৯কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন