জামালপুর প্রতিনিধি ॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা বিজয় নিশ্চিত করতে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছে জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জামালপুর-৫ সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী। শনিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেডে এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরীর আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, এডভোকেট আমান উল্লাহ আকাশ, আশরাফ হোসেন তরফদার, সোহরাব হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটাসহ জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদক বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জেলা, জামালপুর পৌরসভা, সদর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
