নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় “সাদাছড়ি হাতে ধরি স্মাট বাংলাদেশ নিজে গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
র‌্যালীটি শেষ হওয়ার পর সাদা বেলুন উড়িয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রতিবন্ধীদের মাঝে স্মাট সাদাছড়ি বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আল মামুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা(ভারপ্রাপ্ত)
কনসালট্যান্ট ডা.মো.আল মনসুর, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এছাড়াও একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা মোঃ আমিনুল ইসলামসহ শিক্ষক – শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন