নুরে আলম শাহ: ঠাকুরগাঁও প্রতিনিধি:

জেলায় “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়।
সোমবার(১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়ার নেতৃত্বে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।
র‌্যালীতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মামুন ভূঁইয়া, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ লিজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রেজ্জাক, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে নির্বাহী প্রকৌশলী আব্দুর রেজ্জাকের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতধোয়া কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন