ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাবিবপুর এলাকা থেকে প্রাইভেটকারে নবম শ্রেণির
এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক ৪ যুবককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা চার জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে আজ রোববার সকাল দশটায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুরের মহরাপাড়া গ্রামের মোঃ তনছের ছেলে
ইসরাফিল (২২), হাতিশোও গ্রামের বন্দ মেঞ্জির ছেলে বিষু মেঞ্জি (২৭), পাঁচবিবি
উপজেলার মাঝিনা বাজার এলাকার হাকিমের ছেলে মুন্না বাবু (১৯) ও একই উপজেলার
আটুল গ্রামের শহিদুল ইসলামের ছেলে ছনি (২০)।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক মামলার বিষয়টি নিশ্চিত
করে জানান, ২০ অক্টোবর বিকেলে ওই স্কুলছাত্রী তাঁর বাড়ী থেকে নানার বাড়ীতে হেঁটে রওনা দেন। পথে হাবিবপুর বাজারের একটু অদূরে পৌছালে
পুর্বপরিকল্পিত ভাবে আসামীরা তাঁর পথরোধ করে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে
অপহরণ করে নিয়ে যায়।
খবর পেয়ে প্রাইভেটকারটি পাঁচবিবি-কামদিয়া সড়কের চাঁনপাড়া বাজারে পৌছালে স্থায়ীরা আটক করে পুলিশে সোপর্দ করে ।
আজ সকাল দশটায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
