তালুকদার মোঃ মাস্উদ বরগুনা জেলা সংবাদদাতাঃ
বরগুনায় ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী হলরুমে জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবদুছ ছালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ , জেলা প্রেসক্লাবের সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ জেলার সকল দফতরের কর্মকর্তা বৃন্দ। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *