লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিনেই বৃষ্টি উপেক্ষা করে অর্ধলক্ষাধিক ধর্মপ্রান মুসলমানের ঢল নেমেছে। ইজতেমায় জেলার পাঁচ উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিনদিন ব্যাপী জেলা ইজতেমায় কাকরাইল থেকে তাবলীগের ধর্মীয় নেতাগণ অংশগ্রহন করে বয়ান পেশ করবেন।
ইজতেমায় মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দিতে মেরিন’স বাংলাদেশের আয়োজনে এবং যমুনা ক্লিনিকের সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকাল ১১ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
সাংবাদিক মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব রহমান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মমিনুল হক,পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ, ইজতেমার শেষ দিন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রশাসনিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন