শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবহেলীত নারায়নপুর ইউনিয়ন বাসীর উদ্যোগে, বিএনপির ঘাটি, নারায়নপুরের মাঠি,এই স্লোগানকে সামনে রেখে জনগনদেরকে উৎসাহিত করতে এলাকাবাসীর মিলনমেলা ও আনন্দঘন পারিবেশের মধ্য দিয়ে আগাম মজিবর রহমানের নির্বাচনী কর্মীসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর দিনব্যাপি ১৪ ঘুরির চরে এ কর্মীসমাবেশে সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের সভাপতিত্বে জহুরুল ইসলামের উপাস্থাপনায় বক্তব্য রাখেন স্থানিয় জনগনের জনপ্রিয় শাহসী নেতা গরীবের বন্ধু নারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্ধসহ প্রায় ৫ হাজার জনগন। এলাকাবাসীর এ উদ্যোগে সমাবেশে হাজারো মানুষের ঢল নেমেছে। সুযোগ হলে মজিবর রহমানকে আবারো ব্যাপক ভোটে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে বলে জানান বক্তারাসহ সমাবেশে উপস্থিত ইউনিয়নবাসী। জনগনের ব্যপক ভালবাসার মধ্যদিয়ে তাদের সুখে দুখে পাশে আছি, থাকব বলে জানান সমাবেশের প্রধান অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান।
oplus_0 