filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এম.এম.এ.জিন্নাহ্ দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত:ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে দেবীগঞ্জ ক্রিকেট গ্রাউন্ট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় আব্দুল্লাহ-হীল-বাকি সভাপতিত্বে ও টুর্নামেন্ট সমন্বয়ক শাহিনুর রহমান গুড্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ ।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান একজন ক্রীড়া সংগঠক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও রাজনীতির মাঠে কাজ করার পরিবর্তে তিনি ক্রীড়াঙ্গনকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন এবং সেখানে সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে ১নং চিলাহাটি ইউনিয়ন ক্রিকেট টিম এবং দন্ডপাল ইউনিয়ন এএস স্পোর্টস পরস্পরের মুখোমুখি হয়।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে,মাদক মুক্ত দেবীগঞ্জ গড়া ও প্লেয়ার বাছাই করে তাদের দিয়ে উপজেলা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করানো। পাশাপাশি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা। যেখান থেকে ভালো প্লেয়ার তৈরি হবে। তারা একদিন উপজেলা, জেলা পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন