ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিণিধিঃ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পেলেন উপজেলা নির্বাহী অফিসার। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে।
জানাগেছে, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান মৃত্যু বরণ করলে পদটি শূন্য হয়। ইউনিয়ন পরিষদের প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান ১নং আব্দুল লতিফ , ২নং প্যানেল চেয়ারম্যান আব্দুল মোতালেব এবং ৩ নং প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত সদস্য রাশেদা পারভীনকে সর্ব সম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে বিভিন্ন সময় প্যানেল চেয়ারম্যান ১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চেয়ারম্যানের মৃত্যুর পর প্যানেল চেয়ারম্যান ২ ও ৩ স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে ১১ জন ইউপি সদস্য ১ নং প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন।
তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় “স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯” এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন এর ৭ ধারার (১) ও ৮ (খ) উপধারা এবং “স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯” এর ধারা ১০২(১) এর অধীন জারীকৃত স্থানীয় সরকার বিভাগের ১৯/০৮/২০২৪ তারিখের ৬৮৪ নং পরিপত্রের নির্দেশনার আলোকে উপজেলা নির্বাহী অফিসার, ভূরুঙ্গামারী , কুড়িগ্রামকে বর্ণিত ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
১নং প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে চেয়াম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এখনো দায়িত্ব গ্রহণ করেননি। আজকে মিটিং ডেকেছেন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস প্রশাসক নিয়োগের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *