oplus_0

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সভাপতিত্ব করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে স্থানীয় সরকারের কর্মকান্ডকে বেগবান করতে সকল দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন