ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারীতে ৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলায় দায়েরকৃত মামলায় চরভুরুঙ্গামারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম(২৮)কে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।গ্রেফতারকৃত আরিফুল ইসলাম উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আলহাজ মাহতাব উদ্দিনের পুত্র।পুলিশ জানায় ৪ আগষ্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলা রুজুর পর তদন্ত সম্পৃক্ত থাকায় ৬ এপ্রিল বিকাল আনুমানিক ৩.২০ ঘটিকার জামতলা মোড় হতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ নিশ্চিত করেছেন।
