কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ৪ মে রবিবার কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্নের লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় টিআরসি পদে পরীক্ষার্থী মোঃ রাশেদুল ইসলাম রোল নং- ১৭১০১৯৬ এর পরিবর্তে নওগাঁ জেলার পেরশা থানার বিশ্বনাথ মন্তলের পুত্র বিক্রম মন্ডল (২৩) পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে আসলে লিখিত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সন্দেহ হয় এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ এর মেইন গেটে প্রবেশের সময় তাকে আটক করে।
পরবর্তীতে উক্ত পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বিষয়টি
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে, এরই ধারাবাহিকতায় আজ লিখিত পরীক্ষায় আমরা একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারোর সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।
