নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“সুন্দর জীবন গঠনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই” মঙ্গলবার (০৬ মে) নাগেশ্বরীর কচাকাটা থানার প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সচেতন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কচাকাটা বল্লভেরখাস ইউনিয়নের মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা পরিদর্শন কালে ছাত্রী ছাত্রীদের উদ্দেশ্যে এমন বক্তব্য দেন কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম। এসময় তিনি সকল ছাত্রী ছাত্রীদের সময়ের প্রতি যত্নবান হওয়ার তাগিদ দিয়ে সকলকে নারী শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার আহবান জানান।
প্রশাসনিক দপ্তর সামলিয়ে ছাত্র ছাত্রীদের মাঝে এমন উপদেশমূলক বক্তব্য দেয়ায় কচাকাটা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলমের প্রশংসা করেছেন মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারীরা।
এ বিষয়ে ওসি নাজমুল আলম জানান- আমার থানা এলাকার প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের সুন্দর জীবন গঠন ও তাদের জীবন সম্পর্কে সচেতনত করতে আমার এ কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন