ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে
জুয়া খেলার সময় জুয়া খেলার সামগ্রীসহ সাবেক ইউপি সদস্য জহির উদ্দিনকে ১১ মে রবিবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।পুলিশ জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজার রহমানের দিক নির্দেশনায় নিয়মিত মাদক ও জুয়া বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জনৈক নুর মোহাম্মদ আলীর পুকুরের পাশে পতিত জমিতে টাকার বিনিময়ে ৭ জুয়ারী তাস দিয়ে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালিয়ে তিলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জহির উদ্দিনকে(৪২)কে গ্রেফতার করার সময় অন্যান্য জুয়ারীরা পালিয়ে যায়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডিল তাস ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেফতারকৃত সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন উপজেলার তিলাই ইউপির পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত ছাবেদ আলীর পুত্র।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতসহ ৭ জনের নামে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় এজাহার দায়ের করা হয়েছে। এফআইআর নং ১২ তারিখ ১১/০৫/২০২৫ ইং সোমবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন