লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অভিযানে হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ মাছের ৯০ গ্রাম ওজনের টুকরার বিপরীতে ৩০ থেকে ৫০ গ্রাম মাছের টুকরা সরবরাহের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। সত্যতা পেয়েছে ঔষধ সরবরাহে অনিয়ম।
রোববার দুপুরে ওই অভিযানের নেতৃত্ব দেন দুদক কুড়িগ্রাম কার্যালয়ের উপ সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী।
লালমনিরহাট সদর হাসাপাতাল সম্পর্কে দুদকের কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার জন্য এ অভিযান চালায় দুদক কুড়িগ্রাম কার্যালয়ের একটি দল।
দুদকের উপসহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী অভিযান কালে হাসপাতালের রোগীদের খাবার, স্টোর রুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পর্যবেক্ষণ করেন।
এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোকাদ্দেম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সামিরা উপস্থিত ছিলেন।
এসময় দুদকের সহকারী উপপরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, আজকের অভিযানের পুরো অনিয়মের প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব। কমিশন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন