ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে ২ কেজি গাঁজা ও ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার (১১ জুন) সন্ধ্যায় সোনাহাট ব্রীজ পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ মে) সকালে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা উপজেলার চর ভূরুঙ্গামারী গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র
উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের চর-ভুরুঙ্গামারী গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র বাবুল আক্তার (৪৫) এবং একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের জামাল শিকদারের পুত্র শহিদুল ইসলাম শিকদার(৪৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টহল দল উপজেলার সোনাহাট ব্রীজ পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ১২ পিস ইয়াবা, ২ টি ছোট চাকু, ২ টি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।এলাকাবাসী জানায় এরা দীর্ঘদিন থেকে ভারত থেকে মাদক এনে সারা দেশে মাদক সরবরাহ করে আসছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আল হেলাল মাহমুদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন