কচাকাটা(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসরদের সহায়তায় কিছু নামধারী দলছুট বিএনপির কথিত নেতা কর্তৃক ১৮ জুন কচাকাটা বাজারস্থ কেদার বিএনপির অফিস দখল করতে এসে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে গত ২৪ জুন কেদার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মজিবর রহমান(ইউসুফ) জমিদার কর্তৃক কেদার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীদের নামে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে ২৭ জুন শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় কচাকাটা বাজারে বিএনপির অফিস কার্যালয়ে অনতি বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী,সাবেক সিনিয়র সহঃ সভাপতি ও কচাকাটা বনিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল আউয়াল,কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম,যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান আনিছ,ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।প্রতিবাদ সভায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের প্রায় ১ হাজার নেতাকর্মী অংশ নেয়। প্রতিবাদ সভায় নেতাকর্মীরা অনতি বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী একটি বিশাল মিছিল বের হয়ে কচাকাটা থানা এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।
