ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ।

টিকাদান রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা.আতিকুর রহমান, এস আই এম ও, কুড়িগ্রাম।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং বেলদহ মাদ্রাসার সুপার মাও. ইউসুফ আলী প্রমুখ।

উক্ত সভায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ ভুরুঙ্গামারী উপজেলার ৯ মাস হতে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে সহযোগিতা করতে সকল শিক্ষকগনকে অনুরোধ করা হয়। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এ টিকা দান কার্যক্রম শুরু হবে।

এসময় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *