হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ একরামুল হক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।
বুধবার সকালে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক কারবারিকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। পরে পুলিশ দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারিকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা এলাকার মাদক কারবারি একরামুল হক (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারির শয়ন কক্ষের ওয়ারড্রোব এর ভিতর থেকে ১৭ কেজি ৬শ’ গ্রাম গাঁজা জব্দ করে এবং একরামুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি ওই এলাকার মৃত: হযরত আলীর ছেলে।
রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এস আই জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে র‌্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *