কচাকাটা(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কচাকাটায় ২৪ পিস ইয়াবা টেবলেট সহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশ ১০ সেপ্টেম্বর রাতে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে কচাকাটা বাজার থেকে ২৪ পিস ইয়াবা টেবলেট সহ ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন কচাকাটা থানার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র মোঃ সিরাজুল ইসলাম পাইন্যাহ(৩৮) ও টেপারকুটি গ্রামের মৃত আলিমুদ্দিনের পুত্র সুজাব আলী(৪০)।অভিযোগ রয়েছে এরা দীর্ঘদিন থেকে ভারত থেকে মদ ও ইয়াবা টেবলেট এনে বিক্রি করে ইতিপুর্বেও কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে গিয়েছিল।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পুর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।তিনি আরও জানান নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *