সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে গণসংযোগ বৃদ্ধি ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন বিএনপি (সাবেক ৩নং ওয়ার্ড) এর উদ্যোগে এক কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মী ও জনসমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারেক, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কবীর রিপন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এবং সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোঃ খায়রুল কবির, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাদা ও মোঃ বুলবুল রহমান, জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাছুম মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আঃ আলিম, সাংগঠনিক সম্পাদক চয়ন তালুকদার, কামরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তাহেরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ছাত্রদল সভাপতি মোঃ সুজন মিয়া ও সাধারণ সম্পাদক জাকির মিয়াসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *