আসাদুজ্জামান রাজারহাট প্রতিনিধি
রাজারহাটে ইউনিয়ন পর্যায়ে মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার উপজেলার চাকিরপশার ইউনিয়নের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্থানীয় সমাজ সেবক মিয়া ইফতেখার রাঙ্গা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কমিটির সহ-সভাপতি মশিউর রহমান,প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,আতাউর রহমান রিপন,যুগ্ম সম্পাদক এডভোকেট আলী আহমেদ আতিক ও রুবেল পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রায়হানুল কবির কানন,কোষাধ্যক্ষ ফরহাদ আলী,সহকারী অধ্যাপক (অব:) জহুরুল ইসলাম,মোনাইমখা মোন্নাফ,তারেক রহমান সহ অনেকে বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন