ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ মাসুম মিয়া।
এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাবু ও মোঃ আলমগীর হোসেন প্রমুখ।বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতি শীঘ্রই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করতে হবে। এনসিপির মনোনীত সম্ভাব্য প্রার্থী মাহফুজুল ইসলাম কিরনকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সকল কমিটির নেতা–কর্মীদের নিয়মিত নির্বাচনী জনসভা, পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনমত গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এছাড়াও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী নাগেশ্বরী উপজেলাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও ইউনিয়ন কমিটির প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক এতে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ভুরুঙ্গামারী উপজেলা এনসিপির সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস।
