কুড়িগ্রাম প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে। এ উপলক্ষে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা জারি করেছে। ইসির নির্দেশ অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা ও নির্বাচনী ক্যাম্পসহ সব ধরনের প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
এই নির্দেশনা বাস্তবায়নে কুড়িগ্রামের জেলা প্রশাসক বুধবার এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল রাজনৈতিক দল, সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের **নিজস্ব খরচে ও নিজ দায়িত্বে** প্রচারসামগ্রী অপসারণের আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে—তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠ প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে **আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে তফসিল ঘোষণার সাথে সাথে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন উপজেলার সড়ক-মহাসড়ক, বাজার ও জনবহুল এলাকায় পোস্টার, ব্যানার ও অন্যান্য প্রচারসামগ্রী অপসারণের কাজ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
