ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতাঃকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণ্যাঢ্য র্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ভুরুঙ্গামারী উপকমিটি ও ভুরুঙ্গামারী লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন। আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী,বিনা মুল্যে চিকিৎসা ,ন্যায্য মুল্যে রেশনিং প্রদান,বাসস্থানের ব্যবস্থা, ন্যুনতম মজুরী নির্ধারন সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবী জানানো হয়। দুপুরে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ভূরুঙ্গামারী উপকমিটির সভাপতি হাফেজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন,উদ্বোধক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। আরও বক্তব্য রাখেন আসাদুর রহমান মানিক,শাহ আরিফুজ্জামান রনি ও সংগঠনের সাধারণ সম্পাদক রনজু মিয়া।আলোচনা সভায় প্রায় সহস্রাধিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথক পৃথক ভাবে ভুরুঙ্গামারী উপজেলায় জাতীয়তাবাদী শ্রমিকদল, হোটেল শ্রমিক ইউনিয়ন,-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট্যাংক-লরি, কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন,হোটেল -রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ফার্নিচার শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করে।
