কলমে:- বিন্দাস ভার্গব
বদলের পালে লেগেছে হাওয়া
সবকিছু যায় ভেসে –
সাধনার ধন সাহিত্যও আজ
বাজারি পণ্য শেষে !
বাংলা ভাষার একি দুর্দিন হায়
বিজ্ঞাপনের মহিমায় !
কবি না ঢাকি তা বোঝা মুশকিল
নিজেই ঢাক পেটায় ।
প্রতিদিন দেখি নতুন নতুন
পত্রিকা রকমারি –
বাঁশের মাচায় গাঁদার মালায়
কবির সওদাগরি ।
কি যে লেখে এরা কেন ই বা লেখে
নিজেরা কি ছাই বোঝে ?
ঘুস দিয়ে আর খোশামোদি করে
শিরদাঁড়াটা-ও বেচে ।
তবু যারা আজও নির্ভীক প্রাণে
ভাষা সাধনায় যত –
ছেড়োনাকো হাল গৌরব তোমরাই
জয় হোক তব ব্রত ।।
