মো: সাইফুল ইসলাম, কাউনিয়া প্রতিনিধি,
রংপুরের কাউনিয়া টিভি, ম্যালেরিয়া, এইস আই ভি এইচ ও কোভিড ১৯’র উপরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচী ও ব্রাক এর আয়োজনে উপজেলার ব্রাক অফিস সেমিনার কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় উপজেলা যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি প্রোগ্রাম অফিসার শাহজাহান আলীর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস, , যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সংগঠক উপজেলা সুরুজ খান, মাএক্সিঠ সংগঠক মুক্তা রায়, শাহানাজ পারভীন সহ ওরিয়েন্টেশন সভায় ইমাম, শিক্ষক, স্বাস্থ্যকর্মী,সমাজকর্মী,সাংবাদিক,এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা উপজেলায় টিভি, ম্যালেরিয়া, এইস আই ভি, ও কোভিড ১৯ বিষয়ের লক্ষন,নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
