রফিকুল হায়দার, স্পেশাল প্রতিনিধি, কুড়িগ্রাম।
কুড়িগ্রামে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘কালবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৬ অক্টোবর (সোমবার) সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এর আগে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে এবং কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সঞ্চালনায় বক্তৃতা উপস্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, পৌর সভার মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ডা.আমিনুল ইসলাম প্রমুখ।
এতো অল্প সময়ে কালবেলার পাঠক প্রিয়তার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিকস-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিত্বগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন