কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌর শহরের নিউ মার্কেট এলাকায় বিদ্যুতিক খুঁটির তারে একটি শালিক পাখি আটকা পড়ে ঝুলে ছটপট করতে থাকে। কোনভাবেই ছুটে যেতে পারছিল না পাখিটি। বিষয়টি স্থানীয় লোকজন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার সকালে কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট এলাকায় বিদ্যুৎতিক খুটি থেকে শালিক পাখিটি উদ্ধার করা হয়।
ব্যবসায়ী মুকুল মিয়াসহ কয়েকজন বলেন, একটি শালিক পাখি বিদ্যুতের তারে আটকা পরেছিল। এসময় আমরা কয়েকজন পাখিটিকে ছটফট করতে দেখি। বৈদ্যুতিক তারের সাথে আটকা থাকায় সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাই পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে পাখিটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আকাশে অবমুক্ত করে। ফায়ার সার্ভিসের এমন দায়িত্বশীলতার জন্য সবাই তাদেরকে ধন্যবাদ দেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, শুধু মানুষ নয় প্রতিটি জীবের জীবনের মূল্য আছে। আমরা খবর পাওয়া মাত্র গুরুত্ব দিয়ে পাখিটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
অক্ষত অবস্থায় পাখিটি মুক্ত করতে পেরে আমরাও খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *