এশিয়ান বাংলা নিউজঃ
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব অনীস্বীকার্য । এ বছে প্রধান উপদেষ্টার বৃক্ষরোপন কর্মসুচির প্রতিপাদ্য ‘‘পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি’’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ জুলাই-২০২৫ বুধবার কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর ব্যবস্থাপনায় বৃক্ষরোপন কর্মসুচি-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর সিইও লেঃ কর্ণেল মুহাম্মদ মাহবুব-উল-হক,পিএসসি। উদ্বোধন শেষে তিনি জানান, বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ এর অংশ হিসেবে বিওপি পর্যায়ে এবং অত্র ব্যাটালিয়নের ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুড়িগ্রামে বৃক্ষরোপনের কার্যক্রম চলমান রয়েছে। এ বছর ব্যাটালিয়ন সদর এবং বিওপি পর্যায়ে ২,০০০ টি ফলজ ও বনজ গাছের চারা রোপনের পরিলকল্পনা গ্রহণ করা হয়েছে।
