হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম থেকে:

কুড়িগ্রাম জেলার সদর উপজেলা ও ফুলবাড়ী উপজেলাসহ সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংষ্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মডেল মসজিদ ও ইসলামী সাংষ্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিনে তার মাগফিরাত কামনা ও পবিত্র রমজান মাসে মুসলিম উম্মার উন্নয়নে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস সংলগ্ন সদর মডেল মসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকে ভুষিত বিশিষ্ট আইনজীবী এস.এম আব্রাহাম লিংকন, সহকারি পুলিশ সুপার নাগেশ^রী সার্কেল মো. সুমন রেজা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর নাম খচিত মডেল মসজিদের ফলকটি উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *