স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে গত ১৪ আগষ্ট শনিবার গভীর রাতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ যাত্রাপুর দোয়ালীপাড়া নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশি মদসহ শিমুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শিমুল ইসলাম ঐ গ্রামের শাহজাহান আলীর ছেলে। সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানায় গভীর রাতে এসআই কাদের,এসআই সোহরাব ও এএসআই মিল্টন তাকে গ্রেপ্তার করে। পরে আজ ১৫ আগষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিমুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে
