রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলা চর শৌলমারী ইউনিয়নের সুখের চর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনার অত্র এলাকায় এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২০ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে খয়বার আলী মেয়ে খুশি আক্তার(৯) হাত মুখ দোয়ার জন্য বাড়ির পাশের পুকুর/খালে যান। দীর্ঘ সময় পার হয়ে গেলেও খুশি আক্তার বাসায় না ফেরার পরিবারের সবাই মিলে তাকে খুজতে শুরু করেন। পুকুর/খালের পারে খুশি আক্তারের পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে প্রাথমিক সন্দেহে পুকুর/খালের পানিতে তাকে খুজতে থাকেন।পরে স্থানীয় লোকজন জনের সাহায্যে দীর্ঘ ২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে খুশি আক্তারকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন।
উল্লেখ্য খুশি আক্তার এর নিজ বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়িতে। সে নানা জংসের আলীর বাড়িতে বেড়াতে এসে এই মর্মান্তৃক ঘটোনার শিকার হয়েছেন।
চর শৌলমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

