চিলমারী থেকে শ্যামল কুমার বর্ম্মণ –

কুড়িগ্রাম জেলার চিলমারীতে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিলমারী প্রেসক্লাব কার্যালয়ে পত্রিকার উপজেলা প্রতিনিধি শ্যামল কুমার বর্ম্মণ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলি, বিশেষ অতিথি চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, দৈনিক সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম নুরুল আমিন সরকার । বক্তব্য রাখেন চিলমারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দৈনিক মানব জমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক হাবিবুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *