কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার (০৪ নভেম্বর/২৫) সকাল ১১:০০ ঘটিকায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নে সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেড ফর দা ওয়ার্ল্ড জার্মান এর আর্থিক সহযোগীতায় ৮২ জন উপকার ভোগীদের মাঝে ৫৬২০০০/=(পাঁচ লক্ষ বাষট্টি হাজার টাকা) এক কালীন অনুদান চেকের মাধ্যমে প্রদান করেন।

এই অনুদানের টাকা দিয়ে উপকারভোগীরা বিভিন্ন ধরনের আয়বৃদ্ধি মুলক প্রকল্প যেমন ছাগল ভেড়া পালন, জলবায়ু সহনশীল ফসল ও শাকসবজি চাষাবাদ এবং তাঁতের কাজ করে আয়বৃদ্ধি করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নয়ন কুমার সাহা, উলিপুর, কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব স্বপন কুমার সরকার ভকত , সহ সভাপতি, নির্বাহী কাউন্সিল সলিডারিটি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোর্শেদ বদরুন্নেছা বীথি প্রকল্প সমন্বয়কারী SFSCP সলিডারিটি, নতুন শহর কুড়িগ্রাম।

সভাপতিত্ব করেন এস এম হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক, সলিডারিটি, কুড়িগ্রাম, বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন