এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদরে ২০২০-২০২১ অর্থবছরে খরিফ-২ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসুচির (মাষকলাই) আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত ইকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। এসময় জামালপুর সদর উপজেলার ২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ১ বিঘা জমির জন্য মাষকলাইয়ের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা পান।

