শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমে সফলতা অর্জন করায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা সুলতানা মুক্তা জেলা পর্যায়ে প্রাথমিক স্তরের গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়াও গত ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় মহিলা ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। নাগেশ্বরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক ও বনিক সমিতির সহ-সভাপতি কাজী রুমানের স্ত্রী রেহানা সুলতানা মুক্তা, দীর্ঘ ১৯ বছর ধরে শিক্ষকতা পেশায় রয়েছেন। তিনি চাকুরীর শুরু থেকে সততার সাথে প্রতিষ্ঠানে
শিক্ষকতা করে আসছে। হোম ভিজিট,পরিস্কার পরিচ্ছন্নতা, স্কাউটিং, মা সমাবেশ, হোম ভিজিট, সঠিক সময়ে প্রতিষ্ঠানে আগমন, শিক্ষার্থীর মাঝে সৃজনশীলতা বিকাশ, মানবিক মুল্যবোধ চর্চা এবং প্রযুক্তি নির্ভর লিখন পদ্ধতি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সু সম্পর্ক বজায় রেখে শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেন মুক্তা। তিনি সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষকদের কল্যানে কাজ করেন, এ ছাড়াও মানুষ গড়ার কারিগর হিসেবে আমৃত চলতে পারার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এই আদর্শ গুনী শিক্ষক রেহেনা সুলতানা মুক্তা।গুনী ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাহাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম রায়হান কবির,রাশেদুল হক মন্ডল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা মমতাজ,বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিম, বনিক সমিতির সহ-সভাপতি কাজী রুমান, আবৃত্তি সংগঠন কথকের প্রতিষ্ঠাতা প্রভাষক রেজাউল করিম রেজা, ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরী প্রতিষ্ঠাতা ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফি, নাগেশ্বরী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশনারা, সাবেক প্রধান শিক্ষক আরফিন আকতার সিদ্দিকা, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি,সম্পাদক, প্রাথমিক শিক্ষা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কামরুজ্জামানসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *