ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
জয়পুরহাটে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ জয়পুরহাট শাখা।

১৪ আগষ্ট শনিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার ২শ জন অসহায়ের মাঝে কেজি চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনসপত্র বিতরণ করা হয়।

এ সময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ জয়পুরহাট জেলা আহবায়ক সালেউর রহমান সজীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ রাজশাহী বিভাগের সহ-সভাপতি মিজানুর রহমান সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন