ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরই গ্রামে বুধবার রাত ১০ টায় মোল্লা বাড়ির দুই গ্রুপের কথা কাটাকাটি একপর্যায়ে ঘরে থাকা বটি দিয়ে প্রতিবেশী কেরামত আলীর স্ত্রী হালিমা বেগম (৭০) কে মাথায় বটি দিয়ে কুপিয়ে আহত করেন মাকে বাঁচাতে ছেলে ছুটে গেলে তাকেও বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। একই বাড়ির রশিদ মোল্লার পরিবার।

আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন । ভুক্তভোগী পরিবার জানান হালিমা বেগম এর মাথার আঘাত গুরুতর। মাথায় ৬ টি সেলাই লেগেছে । এবং আহত হালিমা বেগমের ছেলে মাসুদ মোল্লা ( ৩২) পিঠের উপরে ৬ টি সেলাই দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, রশিদ মোল্লার পরিবারের জন্য এলাকাবাসী অতিষ্ঠ কোন রকম কথা কাটাকাটি হলেই রশিদ মোল্লা তার ছেলেমেয়েকে নামিয়ে প্রতিবেশীদের সাথে প্রায়ই মারামারি করেন । তাদের ভয়ে প্রতিবেশীরা কোন প্রতিবাদ করতে পারেন না। ভুক্তভুগী পরিবার জানান আমরা মামলা করবো । আমাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন