ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শহরের কলেজ রোডে চড়ুইভাতি কমিউনিটি সেন্টারে ঝালকাঠি জেলা শাখা’র আয়োজনে সংগঠনের জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), সিনিয়র নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহীম আল হাদী, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, জেলা শাখা, ঝালকাঠি।
সম্মেলনে নেতৃবৃন্দ সমসাময়িক রাজনীতি, বেকারত্ব, মাদক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে বক্তব্য প্রদান করেন। এছাড়া, সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্মেলনের শেষভাগে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহীম আল হাদী, মাওলানা মোঃ মিজানুর রহমান, মাওলানা মোঃ জহিরুল ইসলাম’কে যথাক্রমে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক করে ০৪ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলার আংশিক কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন