নাগেশ্বরী প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে ১ যুবকের মৃত্যু হয়েছে। ৬মে বুধবার দুপুরে বাড়ির পাশে ধান কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানাগেছে, তিনজন মিলে ক্ষেতে ধান কাটতে যায়। পরে বজ্রপাতে ওবাইদুল হক (৩২) গুরুতর আহত হলে তার সাথে থাকা লোকজন সহ পরিবারের লোক নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, তিনজন মিলে ধান কাটতে গিয়ে ওবাইদুল হক বজ্রপাতের স্বীকার হয়। পরে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসার পর ছেলেটির মৃত্যু হয়। এ ব্যপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, আমরা অফিসিয়াল ভাবে কোন সংবাদ পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাগেছে বদিজমাপুর গ্রামে বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে। ওবাইদুল হক নাগেশ্বরী পৌর সভার ৬নং ওয়ার্ডের বদিজমাপুর গ্রামের আব্দুল হকের পুত্র। মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে শোকের ছায়া নেমেছে।মৃত্যুকালে ওবাইদুলের স্ত্রী,এক ছেলে ও মেয়ে রাখে যান।

