নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীর হাসনাবাদ জ
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী অমানন্দকে এডহক কমিটি কর্তৃক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা ও ধাওয়া পাল্টার মত ঘটনা ঘটেছে। ২২ (এপ্রিল) মঙ্গলবার সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলায় হাসনাবাদ জনতা বিদ্যা বিতান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গত সোমবার (২১ এপ্রিল) প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খন্দকার অবসরের কারনে প্রধান শিক্ষকের পদটি শুন্য হলে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী অমানন্দকে অস্থায়ী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করে এডহক কমিটি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব বুঝে দেন বিদায়ী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খন্দকার। মঙ্গলবার গত (২২ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহনের জন্য বিদ্যালয়ের ছাত্ররা শ্রী অমানন্দকে নিয়ে একটি শুভেচ্ছা মিছিলসহ স্কুল গেটে আসলে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি সদস্য মনছের ও সাবেক যুবদল নেতা রবিউলের নেতৃত্বে বিদ্যালয়ে প্রবেশে বাধা দিলে সেখানেই সংঘর্ষের সুত্রপাত হয় বলে জানা গেছে। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এনামুল হকের নেতৃত্বে শিক্ষক শ্রী অমানন্দকে নিয়ে বিদ্যালয়ের মুল ফটক ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করে সংঘর্ষ ব্যাপক ভাবে ধারণ করে। পরে ঘটনা স্থলে নাগেশ্বরী থানার পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ম্যানেজিং কমিটি সাবেক সদস্য মনছের আলী অভিযোগ করে বলেন শিক্ষক অমানন্দ একজন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামীলীগ কর্মী। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় সরকারের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম শিক্ষকদের হয়রানি করেছে। এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এনামুল হক বলেন নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে শ্রী অমানন্দকে এডহক কমিটির সদস্যরা অনুমোদন দিয়েছে বলে তিনি জানান।
অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোছাঃ শাহীমা খাতুনকে একাধিকবার মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি। এদিকে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুর ইসলামকে শারীরিক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে শিক্ষক শ্রী অমানন্দের বিরুদ্ধে। তিনি দাবি করেন শিক্ষক শ্রী অমানন্দ মাস্তান ভাড়া করে এলাকায় মহড়া দিচ্ছে। তবে এ সংঘর্ষের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন সংবাদ পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে।আজকে প্রতিষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষ ঘটে নাই।
