শেখ সাইফুল ইসলাম কবির :
প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চাল নিতে এখন থেকে সবার স্বাক্ষর জ্ঞান থাকতে হবে। টিপসহি দিয়ে কোন সুবিধাভোগী চাল নিতে পারবেনা।
বাগেরহাটের মোরেলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ও উপজেলা খাদ্য কর্মকর্তার উদ্দেশে কথাগুলো বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সোমবার বেলা ১২টায় তিনি এবিষয়ে সভা করেন। নির্বাহী কর্মকর্তা আরও বলেন, কর্তব্যরতদের স্বচ্ছতা ও সুবিধাভোগীদের স্বাক্ষরজ্ঞান নিশ্চিত করতে সরকারি এ সিদ্ধান্ত এখন থেকেই বাস্তবায়ন করা হবে।
সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম , খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আকতার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলাররা উপস্থিত ছিলেন
