তালুকদার মোঃ মাস্উদ,বরগুনা জেলা সংবাদদাতা ঃ
বরগুনায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকল ১১টায় বরগুনা জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স এর সামনে শেষ হয়। সেখানে কেকে কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা – ১ আসনের সংসদ সদস্য এড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, আঃ হালিম মোল্লা প্রমুখ। এ সময় বক্তরা বলেন শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এ সময় আব্বাস হোসেন মন্টু মোল্লা ও মোঃ হালিম মোল্লা দু জনেই বরগুনা জেলা শ্রমিক লীগ সভাপতি পরিচয় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন