এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি।
রংপুর কারমাইকেল কলেজের বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌসকে কলেজে ঢুকতে দিলো না লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে তিনি লালমনিরহাট সরকারি কলেজে যোগদান করতে এলে মূল ফটকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে তরিঘরি করে রিক্সা যোগে ফিরে যান বিতর্কিত ওই শিক্ষক।
জানাগেছে, উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ
রংপুর কারমাইকেল কলেজ। এ কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর আপত্তিকর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সুনামধন্য ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা এবারই প্রথম হওয়ায় বিষয়টি সমালোচনার ঝড় উঠে। তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীসহ রংপুরবাসী। পরে কারমাইকেল কলেজের পরিচালনা পরিষদের অনুমতিতে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়।
এদিকে বিতর্কিত ওই শিক্ষককের যোগদানের খবর ছড়িয়ে পড়লে প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সরকারি কলেজে যোগদানের উদ্দেশে এলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ফিরে যান বিতর্কিত শিক্ষক ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন