ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় ও বৈষম্যবিরোধী ছাত্রদের করা নতুন মামলায় এক্ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান হলেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল । তিনি তিলাই ইউনিয়ন যুবলীগের সহঃ সভাপতি । তাকে আজ ১১ফেব্রুয়ারী বিকেল ৩ টায় তিলাই ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নতুন একটি মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *