ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীর সোনাহাটে মাদক বিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে ১২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভরতেরছড়া জনৈক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে ১২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। জুয়েল রানা ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতেরছড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র।পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। মামলা নং ১১,তারিখ ২৪.০৪.২০২৫ ইং।মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল আল মাহমুদ জানান নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
