ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে হাঁস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই ভূরুঙ্গামারী উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাঁস বিতরণ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণি সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোনাক্কা আলী,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ আব্দুল আজিজ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীমা আক্তার,উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভুরুঙ্গামারী উপজেলার ৫শটি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারে ১৫ টি করে খাকি ক্যাম্বল জাতের হাঁস বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *