ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আজ ১৩ অক্টোবর ২০২৪ সকালে মোঃ জুবায়ের ইসলাম সাজু নামের একজন তার ফেসবুক অবুঝ বালক জুবায়ের আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন।
পরবর্তীতে ঐ ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হলে কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় ভূরুঙ্গামারী থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল অবলম্বন করে সন্ধ্যা আনুমানিক সন্ধ্যা ৭:৩০ টার সময় মহানবী(সাঃ)কে কটুক্তিকারী ভূরুঙ্গামারী উপজেলাধীন পাথরডুবি ইউপির বাশজানি এলাকার বাসিন্দা মো: জুবায়ের ইসলাম সাজু (২৫)কে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।এ সময় ভুরুঙ্গামারী থানার বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা মহানবীকে কটুক্তিকারী জুবায়ের ইসলাম সাজুর ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় মৃত্যু দন্ডসহ সর্বোচ্চ শাস্তি দাবী করেন ।
এ সময় ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস সর্বোচ্চ শাস্তি বিধানে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,এ বিষয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে সেই সাথে ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

